নির্বাচনকে কেন্দ্র করে হুইপকে এলাকা ছাড়ার আল্টিমেটাম

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৬:৩৫ পিএম

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করে শেরপুর সদর আসনের সরকার দলীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে ২৪ ঘন্টার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান। 

বুধবার (১২ অক্টোবর) দুপুরে তার নির্বাচনী প্রচারণা অফিসে সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দেন। তবে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক নিবার্চনী নিয়ম মেনেই বাসায় অবস্থানের কথা জানিয়েছেন গণমাধ্যমকর্মীদের।

সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর রুমান লিখিত বক্তব্যে বলেন, আসন্ন জেলা পরিষদ নিবার্চনে ক্ষমতাশীল দলের হুইপ আতিউর রহমান আতিক তফসিল ঘোষণার পর থেকেই তার পছন্দের প্রার্থীকে জয়ী করতে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করে আসছে। তিনি তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে জেলা পরিষদ নির্বাচনের ভোটার চেয়ারম্যান মেম্বারদের টিআর প্রকল্পের সরকারী অনুদান বিলির আশ্বাস দিয়ে ভোটারদের পক্ষে নেয়ার চেষ্টা করছেন। তিনি (হুইপ) নিজ বাড়ীতে অবস্থান করে ভোটারদের মোবাইল ফোনের মাধ্যমে আনারস প্রতিকের প্রার্থী চন্দন কুমার পালের পক্ষে কাজ করার জন্য চাপ সৃষ্টি করছেন। নিবার্চনী আচরণবিধি না মেনে তিনি মেম্বার চেয়ারম্যানদের নিয়ে গোপন মিটিং করছেন যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। তাই হুইপ আতিউর রহমান আতিক মহোদয় যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে এলাকা না ছাড়েন, তবে আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

তবে, এ ব্যাপারে স্থানীয় সাংসদ হুইপ আতিউর রহমান আতিক তার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র বলে দাবী করে জানান, তিনি কোনভাবেই নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন না বরং তিনি কিছুটা অসুস্থ থাকায় বাসায় চিকিৎসা ও রেস্ট নিচ্ছেন। তিনি কোন মেম্বার-চেয়ারম্যানকে জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে প্রভাবিত করেননি।

তিনি আরো জানান, নির্বাচনী আচরণবিধিতে নিজ বাড়ীতে অবস্থান করা যাবেনা এমন কোথাও লেখা নেই। যদি নিজ বাড়ীতে অবস্থান করা নিয়মে না থাকে তবে তিনি থাকবেন না বলেও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


একাত্তর/এআর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর