এসিড দিয়ে টিউমারের চিকিৎসা করা ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৩:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অপারেশন থিয়েটারের বিভিন্ন সরঞ্জামসহ এসিড দিয়ে টিউমারের অস্ত্রোপচার করা ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের কথিত চেম্বার আদর্শ চিকিৎসালয় থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৫ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহফি তাহমিন তৌকীর। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের মো. মাসুম আলী (৩২) ও তার সহযোগী শ্যামপুর টিকোশ গ্রামের মো. আব্দুল মতিন (২০)। 

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দুপুরে হানা দেয় ভুয়া ডাক্তারের কথিত চেম্বার আদর্শ চিকিৎসালয়ে।

এসময় অভিযানে তার বাড়ির গোপন কক্ষে একটি কথিত অপারেশন থিয়েটারের খোঁজ পাওয়া যায়। এসময় সেখান থেকে দুইটি প্রেসক্রিপশন প্যাড, এক সেট এনালগ বিপি মেশিন, একটি টুল বক্স, ১১টি কাচি, একটি ভুয়া প্রেসক্রিপশন, ওষুধ ক্রয়ের একটি ভাউচারসহ কথিত ভুয়া চিকিৎসক মো. মাসুম আলী ও তার সহযোগী আব্দুল মতিনকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৫ অধিনায়ক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের কিংবা বিদেশের স্বীকৃত কোন মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিষয়ে কোন ডিগ্রী অর্জন না করেই প্রতারণার আশ্রয় নিয়ে অননুমোদিতভাবে ডাক্তারি প্রেসক্রিপশন করে গরিব অসহায় রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এক বছর ধরে ভুল চিকিৎসা দিয়ে আসছে। 

আরও পড়ুন: ফেব্রিক্সের আড়ালে মেমোরি কার্ড, ধরা পড়লো বিরাট চালান

তিনি আরও জানান, সেইসাথে ওই ভুয়া ডাক্তার তার গোপন অপারেশন থিয়েটারে টিউমার অস্ত্রোপচারের নামে এসিড প্রয়োগ করে মোটা অংকের টাকা নিয়ে রোগীদের প্রতারণা করে আসছে। 

সরজমিনে তদন্তকালে এর সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর