২৯ লাখ টাকার ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০১:১৫ পিএম

কাভার্ডভ্যানে বস্তার মধ্যে ফেন্সিডিল পাচারকালে ১৪৬৫ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান এবং জীপ জব্দ করা হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে র‍্যাব-৩। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চক্রের মূলহোতা মো. আলী আকবর (৩৫), তার সহযোগী রিপন মিয়া (২৭) ও মো. নুর হোসেন (৩৫)। উদ্ধার করা মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। 

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জীপের মালিক আলী আকবর এই চক্রের মূলহোতা। কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে ফেন্সিডিলের চালানটি পৌঁছে দেওয়ার জন্য তার সাথে নারায়ণগঞ্জের জনৈক এক ব্যক্তির চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী শনিবার রাত ১০টায় রাজধানীর তেজগাঁও থেকে কুমিল্লার উদ্দেশ্যে তার ব্যক্তিগত জীপ নিয়ে রওয়ানা হয় আকবর আলী। 

image


কুমিল্লার সোয়াগাজী এলাকায় পৌঁছানোর পর সে একটি হোটেলের সামনে অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে সে তার পূর্ব পরিচিত কাভার্ডভ্যানের ড্রাইভার নুর হোসেনকে ফোন করে কুমিল্লার সোয়াগাজী বাজারে অবস্থান করতে নির্দেশ দেয়। 

কাভার্ডভ্যানটি সোয়াগাজী বাজারে এসে পৌঁছালে কুমিল্লা এলাকার ডিলার বস্তায় করে কাভার্ডভ্যানে ফেন্সিডিল লোড করে দিয়ে কাভার্ডভ্যানটি তালাবদ্ধ করে দেয়। তারপর আলী আকবর জীপের ব্যাক ডালার ভেতরে বিশেষ কায়দায় ফেন্সিডিল লোড করে। এরপর তারা নারায়ণগঞ্জের জনৈক ওই ব্যক্তির নিকট মাদক সরবরাহের উদ্দেশ্যে যাত্রা করে। 

আরও পড়ুন: টাকা ফেরত চাওয়ায় যুবককে পেটালো শ্বশুরবাড়ির লোকজন

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উক্ত চক্রটি ফেন্সিডিলের চালান কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টঙ্গী ও সাভারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত। গত তিন বছর ধরে চক্রটি ৫০টিরও বেশি চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়া বলে জানিয়েছে র‍্যাব-৩। 


একাত্তর/এসজে

ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর