টেকনাফে বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে এক বিকাশ এজেন্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। 

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাবরাং উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত আব্দুর রহমান (৩৫) সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে। পেশায় তিনি বিকাশের এজেন্ট ছিলেন।

নিহতের ভায়রা ওমর ফারুক বলেন, আব্দুর রহমানকে রাতে বন্ধুদের সঙ্গে মোবাইলে লুডু খেলতে দেখেন এলাকার লোকজন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় খোঁজ-খবর নিতে গিয়ে খবর আসে তার মরদেহ পাওয়া গেছে। পরে আব্দুর রহমানের স্ত্রী গিয়ে তাকে শনাক্ত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: কলাপাড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেপ্তার

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রাতের কোনো এক সময় আব্দুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। 

তিনি আরও জানান, আব্দুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর