কলাপাড়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:২০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আমির হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ অক্টোবর) মধ্যরাতে ওই স্কুল ছাত্রীর বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার উপ-পরিদর্শক তৈয়বুর রহমান মামলার বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যায় মাছুয়াখালী গ্রামের ওই স্কুলছাত্রী মাঠে তাদের গরুটি খুঁজতে বের হয়ে ছিলো। এসময় আমির হোসেন তাদের গরুটি পাশের একটি মাঠের পাশে ঘরের মধ্যে আছে বলে জানায়। এসময় সরল বিশ্বাসে ওই ছাত্রী তার সাথে ওই স্থানে গেলে তাকে ঘরে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে আমির হোসেন। এসময় শিশুটি চিৎকার করে উঠলে আমির হোসেন দৌড়ে পালিয়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ওই কিশোরীর পিতা রোববার মধ্যরাতে (১৭ অক্টোবর) কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আমির হোসেনকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


একাত্তর/এআর

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের বিশাল এক ‘ট্রেভ্যালি’ বা তবল মাছ। এতো বড়ো আকারের সামুদ্রিক মাছের উপস্থিতি বঙ্গোপসাগরের সুস্থ ও সমৃদ্ধ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর