তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১০:২৭ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধ স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শাকচরের ছোয়া মিঝি বাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সিদ্দিক মিয়া একই এলাকায় মৃত আমিন উল্যাহ ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় ভুট্টু চৌধুরী ও নিহতের ভাতিজা কামাল জমি রেজিষ্ট্রে বিষয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ওই বাড়ীতে আসে। তারা দরজার বাইরে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করে। এসময় ভিতর থেকে মারাত্বক দুর্গন্ধ ছড়ায়। পরে খবর পেয়ে প্রতিবেশীরা ওই বাড়ীতে জড়ো হয় এবং পুলিশ খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে প্রবেশ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জানায়, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এআর

লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভরা মৌসুমেও নদী-সাগরে জাল ফেলে আগের মতো মাছ পাচ্ছেন না তারা। এতে জ্বালানি, বরফ, খাবার ও শ্রমিকের খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে জেলেদের।
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আল-কায়দা জঙ্গিদের যাত্রীবাহী বিমান হামলার ২৫ বছর পর, ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি তাদের সহযোগীদের বিস্তৃত...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর