নির্বাচনে হেরে ভোট কেনার টাকা ফেরত চাইলেন বাউফল-দশমিনা সংরক্ষিত আসনের ফুটবল মার্কার সদস্য প্রার্থী রুবিনা আক্তার।
সোমবার (১৭ অক্টোবর) পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই ঘটনা ঘটে।
তার টাকা ফেরত চাওয়ার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, তিনি বাউফলের গার্লস স্কুল রোডের পুরাতন বিদ্যুৎ অফিসের সামনে ভোট কেনার টাকা ফেরত চাওয়া নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কারও সাথে।
আরও পড়ুন: বারবার কেন দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, প্রশ্ন ফখরুলের
এসময় তাকে বলতে শোনা যায়, কয়েকজন ভোটারের কাছ থেকে তিনি টাকা ফেরত পেয়েছেন। তবে কেউ কেউ টাকা ফেরত দিতে গিয়ে তাকে অপমান করেন বলেও অভিযোগ করতে শোনা যায় তাকে।
তবে এ প্রসঙ্গে আরও তথ্য জানতে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
একাত্তর/জো
