আনসার আল ইসলামের পলাতক সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:৪৯ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ সাইফুল্লাহ ওরফে মাওলানা মো. সাইফুল্লাহ চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোহনপুর ইউনিয়নের মৃত রফিক মাস্টারের ছেলে। তিনি সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি। 

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুহাম্মদ সাইফুল্লাহ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাতারে অবস্থান করেন। মূলত এই সময় থেকেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন এবং কাতারে অবস্থিত কিছু বাংলাদেশিদের সাথেও এই সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত হন। 

২০১৯ সালে সাইফুল্লাহ বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে তিনি ও তার সহযোগীরা নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিলেন। 

আরও পড়ুন: ক্যাপ্টেন সেজে মিলনের অভিনব কায়দার প্রতারণা

২০১৯ সালের ৯ জুলাই ডিএমপির সবুজবাগ থানায় মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যান্য ব্যক্তিদের নামে সিটিটিসি মামলা দায়ের করে। উক্ত মামলা দায়েরের আগে থেকেই তিনি পলাতক ছিলেন। 

এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং এন্টি টেররিজম ইউনিট তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
কোটা আন্দোলন ঘিরে নাশকতার মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরেক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটা আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলাম এর সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর