জেল পালানো আরেক জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম

কোটা আন্দোলন ঘিরে নাশকতার মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরেক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়েল নামের ওই বৃহস্পতিবার গাজীপুরের কাপাশিয়ার বরুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

এনিয়ে ছিনিয়ে নেয়া ৯ জঙ্গির মধ্যে পাঁচজন গ্রেপ্তার হলেন। এদের মধ্যে দুই নারী জঙ্গিকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট, একজনকে নারায়ণগঞ্জ থেকে র‍্যাব এবং অপরজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার সকালে সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ৪৫টি অস্ত্র এবং এক হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পৃথক ১১টি মামলায় ১৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া আইনজীবী সমিতি এবং জেলা পুলিশের সহায়তায় পালিয়ে যাওয়া ৪৮১জন কয়েদি আত্মসমর্পণ করেছেন।

কোটা আন্দোলনের মধ্যে ব্যাপক নাশকতা ও লুটপাট চলে নরসিংদী জেলা কারাগারে। গত ১৯ জুলাই কারাগারে হামলা করে সেলের তালা ভাঙে নাশকতাকারীরা। এ সময় ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় প্রায় ৮৫টি অস্ত্র। 

এরপর থেকে অস্ত্র উদ্ধার ও পলাতকদের ধরতে অভিযান শুরু করে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরবি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর