ঝালকাঠিতে আতঙ্ক কাটলেও দুর্ভোগে অসংখ্য মানুষ

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:৪১ পিএম

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় পারিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। সেইসাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। 

জেলায় সিত্রাংয়ের ঝোড়ো বাতাসে বিভিন্নস্থানে গাছপালা ভেঙে বসতঘর বিধ্বস্ত হয়েছে, বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। অনেক যায়গায় রাস্তায় সৃষ্টি গর্তের কারণে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। নদ-নদীর পানি নামতে শুরু করলেও এখানো পনি বন্দী রয়েছে অনেক এলাকা। 

এদিকে বৈদ্যুতিক লাইনের ওপর গাছপালা পড়ে ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে এ অঞ্চলে প্রায় দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।  

সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বাতাস ও বৃষ্টি বন্যার কারণে ক্ষতিগ্রস্থ রাস্তা ও বাঁধগুলোর ক্ষত আরও সস্প্রসারিত হয়েছে। এরফলে বিষখালী নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক এলাকার পাকা, আধা-পাকা ও কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্থ হয়ে যানবাহন ও লোকজন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।

image


স্থানীয় প্রশাসনের তথ্যামতে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অনেক সড়ক ও ব্রীজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নআয়ের বহু মানুষের বসতবাড়িতে গাছ পড়ে ভেঙে গেছে। যানবাহন ও পথচারীদের দুর্ভোগ লাগবে মানুষ গাছ কেটে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করছে। 

স্থানীয় কৃষকরা জানান, সিত্রাংয়ের প্রভাবে আমনসহ শীতকালীন ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করতে মাঠ পর্যায়ে কাজ চলছে। 


একাত্তর/আরবিএস  

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর