ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ ও আসামির মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৪:৩১ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা দুই পুলিশ সদস্য ও এক আসামীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এক উপ-পরিদর্শক (এসআই) ও আরেক আসামি।

সোমবার (২৪ অক্টোবর) রাত আটটার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের গোলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মধুপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহতরা হলেন জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সোহেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন মিয়া (২৪)। তার বাড়ি জামালপুর সদরের গজারহাটা গ্রামে।

মধুপুর থানার (ওসি) তদন্ত মো. মুরাদ হোসেন জানান, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ধর্ষণ মামলার দুই আসামির ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে ফিরছিলেন। ঝড়বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত আটটার দিকে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক পুলিশ সদস্য ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। বর্তমানে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম ও আরেক আসামি আ. লতিফ ওরফে মামুন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ফতুল্লায় বাবা-ছেলে হত্যার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ জামালপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর