সাজেদাপুত্র লাবু চৌধুরীর বিরুদ্ধে পৌর মেয়রের মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:১০ পিএম

ফরিদপুর-২ আসনে (নগরকান্দা, সালথা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার। 

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ আমলী আদালতের বিচারক মো. ফরিদউদ্দিনের এজলাসে এ অভিযোগে তিনি মামলাটি দাখিল করেন। মামলায় লাবু চৌধুরীকে প্রধান করে আরও তিনজনকে আসামি করা হয়েছে।

নিমাই চন্দ্র সরকার পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে থাকায় এ ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন তিনি।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত অভিযোগটি নিজ আমলে নিয়ে নগরকান্দা সিআর ৩২৯/২২ ক্রমিকে রেকর্ড করেছেন এবং আগামী ৯ নভেম্বর মামলার অভিযোগকারী বাদি এবং সাক্ষীদের উপস্থিতিতে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

নগরকান্দা পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার মামলায় অভিযোগ করেন, সদ্যসমাপ্ত ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে তাকে আওয়ামী লীগ প্রার্থী ফারুক হোসেনের পরিবর্তে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনকে ভোট দিতে বলেছিলেন লাবু চৌধুরী। কিন্তু তিনি আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে ফারুক হোসেনের পক্ষেই থাকেন। একারণে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। 

তিনি অভিযোগ করেছেন, লাবু চৌধুরীর নির্দেশে মঙ্গলবার দুপুরে পৌনে তিনটার দিকে বাড়ি ফেরার পথে নগরকান্দা পাবলিক লাইব্রেরির সামনে মো. লিয়াকত মিয়া (৫৫), নাছির মাহমুদ (৪৬) ও মো. শহিদুল ফকির (৩২) নামে তিনজন তাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তিনি দ্রুত সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান। 

নিমাই সরকার অভিযোগ করে বলেন, তাকে হত্যা করে ফেলা হবে বলে আসামিরা হুমকি দিচ্ছেন। এ ঘটনার পর বিষয়টি তিনি প্রশাসন ও দলের বিভিন্ন স্তরে জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শাহাদাত হোসেনের কাছে পরাজিত হন। 

আরও পড়ুন: ইসিতে আবেদন করলো বিডিপি, এড়িয়ে গেলো জামায়াত প্রসঙ্গ

এছাড়াও আগামী ৫ নভেম্বর ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী।

এ ব্যাপারে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, মামলার বিষয়টি শুনেছি, বিস্তারিত জানিনা। সম্মানহানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে বলে দাবী করেন তিনি।


একাত্তর/এসজে
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর