কালিহাতীতে বাসচাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০১:৩৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত বাসের চাপায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (২৮ অক্টোবর) ভোররাতের কোন একসময় হাতিয়া এলাকার ১২নং সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৭০) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। আহতরা টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

পুলিশ জানায়, হতাহতরা কয়েকজন মিলে শেরপুর জেলার একটি হাট থেকে ঘোড়া কিনে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় ১২ নং সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

আরও পড়ুন: যৌতুকের দাবিতে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর