যৌতুকের দাবিতে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১১:২৪ পিএম

কুমিল্লায় যৌতুকের জন্য এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

এই ঘটনায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে নির্যাতনের শিকার নারীর শাশুড়ি জুলেখা বেগমকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। 

বুধবার (২৬ অক্টোবর) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামের উত্তর পাড়াস্থ (কোরের পাড়) দুলাল মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। 

খবর পেয়ে রাত ১১টায় পুলিশের সহায়তায় ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার স্বজনেরা। 

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

জানা গেছে, বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বুধবার বিকেলে ওই গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোকজন চাপ দেয়। তিনি টাকা এনে দিতে রাজি না হওয়ায় শ্বশুর, শাশুড়ি ও ননদেরা মিলে দুটি নারিকেল গাছের সাথে দুহাত বেঁধে তার ওপর শারীরিক নির্যাতন চালায় তারা। 

স্থানীয়দের চাপে নির্যাতনের শিকার গৃহবধূর হাতের বাঁধন খুলে দিলেও ঘরে আটক রেখে রাতে আবারও তার উপর নির্যাতন চালায়। খবর পেয়ে গৃহবধূর স্বজনরা তাকে উদ্ধারে ওই বাড়িতে গেলেও তাদের বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। পরে দেবীদ্বার থানা পুলিশের সহায়তায় রাত ১১টায় তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নির্যাতনের শিকার গৃহবধূ জ্যোৎস্না জানান, প্রায় ১৬ বছর আগে ধামতী গ্রামের দুলাল মিয়ার পুত্র হেলালের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষকে দেড় লাখ টাকা যৌতুক দেয়া হয়। 

তিনি বলেন, 'প্রায় ১২ বছর পূর্বে আমার স্বামী ওমান যাওয়ার সময় আরও দুই লাখ টাকার জন্য চাপ দিলে আমার ভাইয়েরা এক লাখ টাকা দেন। এক বছর আগে সে দেশে এসে আবারো বাকী এক লাখ টাকার জন্য চাপ দিতে থাকে। স্বামী চলে যাওয়ার পর স্বামীর প্ররোচনায় আমার শ্বশুর দুলাল মিয়া, শাশুড়ি জুলেখা বেগম, দুই ননদ মৌসুমী ও পাখী প্রতিনিয়ত নির্যাতন চালাতে থাকে। আমার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে প্রায় শেষ করে ফেলেছে। তাদের কিল-ঘুষি আর থাপ্পড়ে দাঁতগুলোও নড়ে গেছে। 

তিনি আরও বলেন, 'বুধবার বিকেলে বাবার বাড়িতে ১ লক্ষ টাকা এনে দিতে আবারো অমানবিক নির্যাতন চালায় শ্বশুর, শাশুড়ি, ননদেরা। এক পর্যায়ে আমার দুহাত দুটি নারিকেল গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়। রাতে ঘরে নিয়েও একই অবস্থা করে।'

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ফসলের মাঠ থেকে তরুণের মরদেহ উদ্ধার

ভুক্তভোগীর মা ফরিদা বেগম বলেন, 'মেয়েকে বহুবার নিয়ে আসতে চেয়েছি। সে চার সন্তানের মায়ায় আসেনি। গত ১৫ বছরে অন্তত ১০ থেকে ১২টি সালিশ হয়েছে, ছেলের পক্ষ সালিশের রায় মেনে পরে উল্টোটা করে। এখন আর কেউ সালিস করতে আসেনা। আমার আত্মীয়স্বজনও যায়না। আমরা গরিব মানুষ কত টাকা দিতে পারি। আমার চার ছেলে দিন মজুর।' 

দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ জানান, রাতে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সকালে শাশুড়ি জুলেখা বেগমকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর