ঘূর্ণিঝড় সিত্রাং: ঘর নাই, পোলাপান লইয়া গাছতলায় থাকি

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০২:১৬ পিএম

নিজের কষ্টার্জিত সহায়-সম্বল দিয়ে ঘর তুলেছিলেন, তাও আবার ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে ভেঙ্গে যাওয়ায় পাঁচ সদস্যের এক পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। 

পরিবারে প্রধান হলেন নাসির খাঁ (৫০), বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সুতাবাড়িয়া গ্রামে। 

জানা গেছে, গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া গ্রামে দিন মজুর নাসির উদ্দিন পৈত্তিক সম্পত্তি হিসেবে ৬ শতাংশ জমির উপর লক্ষাধিক টাকা খরচ করে ৩ বছর আগে একটি ঘর তোলেন। যাতে ৫ সদস্যের পরিবার বসবাস করত। সদস্যরা হলেন স্ত্রী পারভীন বেগম (৪০) তিন ছেলে সুমন (১৮), সুজন (১১) ও নয়ন (৭)। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে। দুই জনের কষ্টার্জিত সহায় সম্বল যা ছিল তা খরচ করে ঘরটি তুলেছিলেন। 

image


নাসির খা'র স্ত্রী পারভীন বেগম জানালেন, এখন ছেলেদের নিয়ে লিচু গাছের নিছে ছাউনি হীন ডেরা বের দিয়ে কোন মতে বাস করছেন। শীতের মৌসুম আসন্ন, কিভাবে থাকবেন জানেন না।

তারা আরো জানান, যেদিন মানুষের বাড়ীতে কাজ না করি সেদিন খেতে পারি না। মোগো কাজ করেই খেতে হয়। দুই ছেলেরে লেখাপড়া করামু কিভাবে জানি না। সরকার এত ত্রাণ দেয় মোরা কিছুই পাই না। ঘর ভাঙ্গার পর জনপ্রতিনিধির কাছে গিয়েছি, তারা কোনো সাড়া দেন নাই । 

image


এ ব্যাপারে স্থানীয় ফারুক হাং ও ছালেহা বেগম জানান, নাসির খার পরিবারটি নিঃস্ব। এমন কোন জায়গা জমি নেই যার ওপর ঘরটি আবার তুলতে পারে। তাদের দাবী এই পরিবারটির দিকে সরকার ও স্থানীয় লোকজন যেন সহায়তার হাত যেন বাড়িয়ে দেন।

চিকনিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন রিয়াদ জানান, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি। 

image


এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: মহিউদ্দিন আল হেলাল জানান, প্রাথমিকভাবে যতোটুকু আপনাদের মাধ্যমে অবগত হয়েছে তাতে আমি বুঝতে পেরেছি এই পরিবারটি মানবিক বিপর্যয়ের মধ্যে আছেন, তাদের তার জরুরী ভিত্তিতে সাহায্যের প্রয়োজন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার সাথে আলাপ করে দ্রুত বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।  


একাত্তর/এআর

স্মৃতিতে এখনও দগদগে ২০২০ সালের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘আম্ফান’। মাত্র ১৫ মিনিটের জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। সেই ঝড়ে বিলীন হওয়া গড়ইমহল সড়কটি ছয়...
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এই দিনে উপকূলে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘গোর্কি’ বা ‘ভোলা সাইক্লোন’। ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা আজও তাড়া করে স্বজনহারা উপকূলবাসীকে।
ভরা মৌসুমেও মেঘনায় জেলের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। তার ওপর মা ইলিশ রক্ষায় নদীতে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ফলে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে লক্ষ্মীপুরের অর্ধলক্ষ জেলে এখন মানবেতর...
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগেই দুর্বল হলেও গত দুই দিনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দগদগে ক্ষতের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর