ইলিশের জালে ধরা পড়লো বিশাল পাঙাশ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৭:৩০ পিএম

মাছের প্রজনন ও মা ইলিশ রক্ষায় ইতিমধ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। যথারীতি নৌকা, জাল নিয়ে নদীতে মাছ শিকারে নেমে গেছেন জেলেরা।

এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলায় ইলিশ শিকারি জেলের জালে বড়ো একটি পাঙাশ মাছ ধরা পড়ার খবর পাওয়া গেছে। 

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তেঁতুলিয়া নদীর চন্দ্রদ্বীপের পূর্ব পাশে ডুবোচর পয়েন্টে ফিরোজ হাওলাদার নামে জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ফিরোজ জানান, দুপুর দুইটার দিকে ওই পয়েন্টে জাল ফেলেন। বিকেল সাড়ে তিনটায় জাল তুলে মাছটি দেখতে পান। পরে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ১৫ কেজি। 

পরে সন্ধ্যায় বাউফল পৌর শহরের মাছের বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। দাম হাঁকা হয়েছে ১৩ হাজার টাকা। 

পটুয়াখালীর লোহালিয়া, পায়রা ও পাণ্ডব নদীর জেলেরা বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞার পরেও কাঙ্খিত ইলিশ ধরা পড়ছে না। তবে নদীতে পাঙাশ মাছের ব্যাপক উপস্থিতি টের পাওয়া গেছে।

আরও পড়ুন: জমির ভাগ নিয়ে স্ত্রী-ছেলে-মেয়ের পিটুনিতে প্রাণ গেলো বাবার 

তারা বলেন, নাব্য সঙ্কটের কারণে নদীতে ইলিশের উপস্থিতি কমে গেছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর