সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার দায়ে ২৩ জেলে আটক

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে আলাদা দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফিন। 

এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত এফবি সুফিয়া নামের একটি ফিশিং ট্রলার ও ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মণ মাছ, একটি নৌকা ও ১৩০০ মিটার ইলিশের জাল উদ্ধার করা হয়।   

জানা গেছে, আটক জেলের মধ্যে ১৫ জনের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায় এবং বাকি আটজনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। তাদের বিরুদ্ধে বিভাগীয় সিওআর মামলা দায়ের করা হয়েছে। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফিন জানান, তার নেতৃত্বে প্রথমে রেঞ্জ অফিস সংলগ্ন বনের ভোলা নদী থেকে রাত ১০টার দিকে অনুমতিবিহীন একটি ফিশিং ট্রলার এবং ১৫ জেলেকে আটক করা হয়। এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে ইলিশ, পোয়া, ফ্যাকাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মণ মাছ ও ১৩০০ মিটার জাল জব্দ  করা হয়। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

তিনি জানান, অনুমতি ছাড়া বনে প্রবেশ করার অপরাধে আটক ১৫ জেলে, ট্রলার ও মাছের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইসাথে জেলেদেরকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

এই বন কর্মকর্তা আরও জানান, একই রাতে বনের বড় ধনচে বাড়িয়া অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে একটি নৌকাসহ আট জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় সিওআর মামলা দায়ের করে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর