লংদুতে স্পিডবোট-ইঞ্জিন নৌকা সংঘর্ষে আহত সাত, নিখোঁজ দুই

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৬:১২ পিএম

রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট ও বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন। 

শুক্রবার (৪ নভেম্বর) দুপুর তিনটার দিকে কাট্টলী বিল গাছখিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ যাত্রীরা হলেন, বাঘাইছড়ির কেংড়াছড়ি গ্রামের মুক্ত লাল চাকমার ছেলে লিটন চাকমা (২০) ও গ্রাম- বাঘাইছড়ির কেংড়াছড়ি গ্রামের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা মহিলা (২০)। তারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি থেকে লংদু যাওয়ার পথে কাট্টলী বিল গাছখিলা এলাকায় যাত্রীবাহী স্পিডবোট ও বালুভর্তি ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়।

তারা বলছেন, যাত্রীবাহী স্পিডবোট চলন্ত অবস্থায় চালকের চোখে ময়লা পড়ার কারণে চোখ পরিস্কার করতে গিয়ে হঠাৎ বালুভর্তি নৌকার সাথে সংর্ঘষ হয়। 

আরও পড়ুন: সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ২৩ জেলে আটক

এতে স্পিডবোটে থাকা ৯ জনের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যান। অন্যদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। 

লংগদু উপজেলা নিবার্হী কর্মকর্তা জনি রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। 


একাত্তর/এসজে

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর