গাজীপুর কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই ভাই নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০:৩৩ এএম

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে চন্দ্রা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার হরিনহাটি গ্রামের আল আমিন (৩২) ও তার ছোট ভাই অনিক হোসেন (২৮)।

সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, প্রায় ছয় মাস আগে বড়ো ভাই আল আমিন সিঙ্গাপুর থেকে দেশে ফিরে একটি মোটরসাইকেল কেনেন। মঙ্গলবার বিকেলে দুই ভাই ঘুরতে বের হন। কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রা এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আরোহী দুই ভাই ছিটকে পড়ে বড় ভাই আল আমিন

ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে ছোটভাই অনিক মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এগিয়ে ট্রাম্পের দল

পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটাকবলিত মোটরসাইকেল উদ্ধার করলেও কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর