জেলা শহরে গণপরিবহনে উধাও স্বাস্থ্যবিধি, দেখার কেউ নেই

আপডেট : ৩০ মে ২০২১, ০৬:৪০ পিএম

অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার কথা থাকলেও, দেশের বিভিন্ন জেলায় ইচ্ছেমত যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। দূরপাল্লার বাসগুলোতেও যাত্রীরা উঠছেন মাস্ক ছাড়াই। 

চালক-হেলপার কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। অবাধ চলাফেরায় করোনা সংক্রমণ আবারো বাড়ার শঙ্কার করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বন্দরনগরী চট্টগ্রামে লকডাউন ও গণপরিবহনের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকে মানুষের চলাচল বেড়েছে কয়েকগুণ। ৬০ শতাংশ ভাড়া নিয়ে অর্ধেক আসনে যাত্রী বসালেও, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার হচ্ছে না কোন পরিবহনে। অনেকে মাস্ক ছাড়াই চলছেন। 

এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির বলেন, “এভাবে চলতে থাকলে আবারো সংক্রমণ বাড়বে”।

অনেকটা একই অবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায়। বাসষ্ট্যান্ডে নজরদারি না থাকায়, বাস, লেগুনা, টেম্পোসহ কোন গণপরিবহনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

উত্তরের জনপদেও একই চিত্র। রংপুরে প্রতিটি আসনেই যাত্রী বসানো হচ্ছে। আগের মতোই গাদাগাদি করে বাসে উঠছেন যাত্রীরা। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। পড়ছেন না মাস্ক। 

গণপরিবহনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত থাকলেও তদারকিতে নেই কেউ। উল্টো গণপরিবহনের ট্যাক্স-ভ্যাট মওকুফের দাবি জানাচ্ছেন পরিবহন নেতারা।

আর রাজধানীর পাশেই গাজীপুরে চলাচল করা বাসগুলোতেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। অনেকেই ব্যবহার করছেন না মাস্ক। আর এসব নিয়ে মাথাব্যথাও নেই প্রশাসনের। 


একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি পুকুর থেকে পাঁচদিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের অক্ট্রোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে,...
বরিশালে, দ্বিতীয় দিনের মতো লঞ্চ ও বাস ধর্মঘট চলছে। ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। নৌযানসহ গণপরিবহন চলাচল বন্ধ...
খুলনায় চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে ধর্মঘটের ঘোষণা আসে। বাস ধর্মঘটের পাশাপাশি খুলনায় চলছে যাত্রীবাহী লঞ্চ ধর্মঘটও। এই পরিবহন ধর্মঘটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন...
মানিকগঞ্জ জেলা শহরে যাওয়ার অন্যতম আন্ধারমানিক-জয়নগর সড়কটির বেহাল দশা। সড়কের বেশীরভাগ জুড়েই রয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় সড়কটিতে। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে শত শত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর