ইভটিজিং-এর প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়িপেটা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক বখাটে ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই স্কুল শিক্ষার্থীর বাবা।

আহত ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও শোকল হাজী এমএ রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেনীর ছাত্রী ও তার মামাতো বোন ৭ম শ্রেনীর ছাত্রীকে প্রায়ই স্কুলে যাওয়া-আসার পথে ইভটিজিং করে আসছিল একই উপজেলার দত্তেরাবাদ গ্রামের কেরামত আলী শিকদারের ছেলে সাব্বির শিকদার (২০), মোঃ জুলহাস ইসলামের ছেলে মো. ইয়াসিন (২১)সহ ৬-৭ জনের একটি দল। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে স্কুলে যাওয়ার পথে ওই দুই বোনকে পুনরায় ইভটিজিং করে সাব্বির শিকদার ও ইয়াসিনসহ ৬-৭ জনের একটি দল। 

বিষয়টি এক শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরে তার পরিবারকে জানালে তার ভাই রাকিব সরদার ও  তার মামাতে ভাই সাগর হাওলাদার মঙ্গলবার দুপুরে ইভটিজিং এর ঘটনার কথা অভিযুক্ত সাব্বির শিকদারকে জিজ্ঞাসা করেন। 

এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। 

এ ঘটনার জের মঙ্গলবার রাত ১০টার দিকে চাউকাঠী গ্রামের কালাম হাওলাদারে দোকানে বসা অবস্থায় অভিযুক্ত সাব্বির শিকদার ও ইয়াসিনের নেতৃত্বে ৭-৮জনের একটি দল ওই স্কুল শিক্ষার্থীর ভাই রিফাত ও সাগর হাওলাদারের উপর হামলা চালিয়ে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। 

গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। 

এ ঘটনায় আহত সাগর হাওলাদারের বাবা শাহজাহান হাওলাদার বাদী হয়ে মঙ্গলবার রাতেই আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে থানার ওসি(তদন্ত) মাজহারুল ইসলাম একাত্তরকে জানান, লিখিত অভিযোগ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এআর

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর