নন্দীগ্রামে খাদ্য কর্মসূচির ৫৪০ কেজি চালসহ ভ্যানচালক আটক

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৭:০৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ৫৪০ কেজি (৩০ কেজির ১৮ বস্তা) চালসহ এক ভ্যানচালককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার আইলপুনিয়া গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জানা গেছে, আটককৃত ভ্যানচালক জাহাঙ্গীর আলম (২৮) বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। 

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রাতে খাদ্য বান্ধব কর্মসূচির ১৮ বস্তা চাল নিয়ে অটোভ্যানের চালক জাহাঙ্গীর আলম আইলপুনিয়া গ্রামের মানুষমারী নামক স্থান হয়ে ধুন্দারবাজারের দিকে যাওয়ার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে চালসহ জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: রূপগঞ্জে সাড়ে তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আইলপুনিয়া গ্রামের নজিবুল্লাহ মজনু মণ্ডল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার (১৬ নভেম্বর) তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।


একাত্তর/জো  

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর