আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে (২১ নভেম্বর) উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার দুপুরে কোদালধোয়া গ্রামের মাহেন্দ্র বালার দেড় বছরের মেয়ে ছিও বালা সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়। এসময় শিশু ছিও বালাকে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকে তার পরিবার ও স্বজনরা।

পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে ছিও বালার দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরণ করে।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শিশু ছিও পুকুরে ডুবে মৃত্যুর ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর