মোংলায় পাথর বোঝাই কার্গো জাহাজ ডুবি

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:২৬ পিএম

বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় পাথর বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। 

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতের দিকে হাড়বাড়ীয়ার তিন নম্বর এ্যাংকোরেজের লাল বয়া এলাকায় ডুবোচরে আটকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। 

তবে রাতেই ডুবন্ত ওই কার্গো জাহাজের ১০ স্টাফকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন আশপাশের কার্গোর স্টাফরা।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের হাড়বাড়ীয়ার ৬ নম্বর এ্যাংকোরেজে থাকা বিদেশী লাইবেরিয়ান পতাকাবাহী এমভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে রাতে ৭০০ টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এমভি মাষ্টার দিদার। এরপর খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে কার্গোটি হাড়বাড়ীয়ার ৩ নম্বর এ্যাংকোরেজ এলাকায় অসতর্কতায় মূল চ্যানেলের বাইরের ডুবোচরে আটকে গেলে রাত ১২টার দিকে সেখানে তলা ফেটে ডুবে যায়। 

আরও পড়ুন: মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, কার্গো জাহাজটি হাড়বাড়ীয়ার মূল চ্যানেলের বাহিরে ডুবেছে। এতে বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমন-নির্গমন ও পণ্য পরিবহণের নৌযান (কার্গো-কোস্টার) চলাচল স্বাভাবিক ও পুরোপুরি ঝুঁকিমুক্ত রয়েছে। তারপরও দুর্ঘটনা কবলিত স্থানে লাল নিশানা টানানোর পাশাপাশি মালিকপক্ষকে কার্গোটি দ্রুত উত্তোলনের জন্য চিঠি দেয়া হচ্ছে বলেও জানায় হারবার বিভাগ।


একাত্তর/জো 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর