মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:১১ পিএম

মাদারীপুর সদরে এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার পেয়ারপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত মন্নান খালাসী (৫৫) পেয়ারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই গ্রামের মৃত হাসেন খালাসীর ছেলে।

মন্নান খালাসীর মে‌য়ে লিজা আক্তার জানান, রা‌তে ব্যক্তিগত কাজ শেষে বাবা হেঁটে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তালুকদার ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে, আহত ওই ইউপি সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আরেফিন জাহিন।

আরও পড়ুন: অটোরিকশায় পিকআপের ধাক্কায় চার শিশু শিক্ষার্থী আহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, আহতের পরিবার এখনও মামলা দায়ের করেনি। মামলা হলে দোষী‌দের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।


একাত্তর/জো 

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর