গাজীপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০২:০৭ পিএম

গাজীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুরে থেকে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মোহাম্মদ আলী (৭) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মাইঝপাড়া গ্রামের আয়নাল হোসেনের ছেলে। আয়নাল তার পরিবার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে যায় মোহাম্মদ আলী। এরপর বাড়ি না ফেরায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। এরপর ছেলের সন্ধান চেয়ে বৃহস্পতিবার বাসন থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। শুক্রবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমের বাড়ির পেছনে একটি পুকুরে মোহাম্মদ আলীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: বিমানবন্দরে ঘুষ সেধে ধরা পড়া এএসআইকে বাঁচাতে তৎপর পুলিশ

জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/জো

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর