বিমানবন্দরে ঘুষ সাধা সেই এএসআইকে বাঁচাতে তৎপর পুলিশ

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৭:২০ পিএম

কক্সবাজার বিমানবন্দরে স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সেধে ধরা পুলিশের সেই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউলকে বাঁচাতে চলছে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নানা তৎপরতা।

প্রথমে তাকে অর্থসহ আটকের বিষয়ে জানতে চাইলে ৮ এবিপিএনের বিমানবন্দর ক্যাম্পের ইনচার্জ তাহসিন তাজ বিষয়টি অস্বীকার করে দাবি করেন, কোনো পুলিশ কর্মকর্তার নগদ অর্থসহ আটকের খবর তার কাছে নেই। 

তবে, ওই পুলিশ কর্মকর্তা রবিউলকে নিয়ে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের লিপিবদ্ধ করা একটি নোট একাত্তরের হাতে আসে। সেখানে লেখা পুরো ঘটনার বর্ণনায় ব্যাগে পাওয়া ওই টাকা তার বেতনের টাকা বলে উল্লেখ করা হয়েছে। ওই রিপোর্টে কোর্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে রবিউলকে তার কর্মস্থল কোর্ট পুলিশে পাঠিয়ে দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়। 

পরে কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত ওই এএসআইয়ের বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটকের বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তা কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক সারোয়ার আলমের কাছে গত সন্ধ্যায় জানতে চাইলে তিনি জানান, তাকে কেন আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। 

পরে শুক্রবার (২৫ নভেম্বর) ওই কর্মকর্তার কাছে টাকা পাওয়ার কথা অস্বীকার করে কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক সারোয়ার আলম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া নিজ কর্মস্থল ত্যাগের চেষ্টা করার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন: দিনাজপুরে এক বস্তায় দুই শিশুর মরদেহ উদ্ধার

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে  ঢাকাগামী এক যাত্রীর ব্যাগে পাঁচ লাখ নগদ টাকা দেখে টাকার উৎস ও নথিপত্র চাইলে স্ক্যানার অপারেটরকে লাখ টাকা ঘুষ সাধেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক। পরে স্ক্যানার অপারেটর ও দায়িত্বরত কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তাকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ। 


একাত্তর/জো

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে গণনার ভিডিও প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর