কক্সবাজার জেলা জজ আদালত বর্জন আইনজীবী সমিতির

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১১:০৫ এএম

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।

শনিবার (২৬ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সমিতির সভাপতি এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল। 

তিনি জানান, সিদ্ধান্তের আলোকে রোববার (২৭ নভেম্বর)  থেকে জেলা জজ আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না কোন আইনজীবী।

বিচারিক কার্যক্রমে অনিয়ম, আইনজীবীদের সাথে অসৎ আচরণ, আইনজীবীদের নাজেহালের প্রতিবাদে আইনজীবীরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ১০ দাবিতে ধর্মঘটে সারাদেশের নৌযান শ্রমিকরা

এর আগে বিষয়টি নিয়ে জেলা জজ মোহাম্মদ ইসমাইলের সাথে আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা কথা বলেন। এতে ঘটনা পুনরাবৃত্তি করায় আইনজীবী এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এডভোকেট ইকবালুর রশীদ আমিন সোহেল জানান, জেলা জজ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর