খেলা দে‌খে বাড়ি ফেরেননি সাদেকুর, ধানক্ষেতে মিল‌লো মরদেহ

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ধানক্ষেত থেকে সাদেকুর রহমান (২২) নামে এক কোরআনে হাফেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, রাতে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মেক্সিকোর খেলা দেখে আর বাড়ি ফেরেননি তিনি। 

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নামতলা পূর্বপাড়ার একটি ধানিজমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদেকুর পাশ্ববর্তী চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাবেদ উর রহমান বলেন, সাদেকুর  বু‌ড়িচং‌য়ের নামতলা এলাকায় আবুল বাশারের বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল দোকানে পার্টটাইম চাকরি করতেন। রাতে ফুটবল খেলা দেখেন সাদেক। পরে সকালে বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন: এবার জাতীয় দলের প্রশংসায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির টিম কাজ কর‌ে‌ছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ‌নিহ‌তের মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট আসলে খুনের রহস্য উদঘাটন হবে বলে জানান এ পু‌লিশ কর্মকর্তা।


একাত্তর/আরবিএস 

ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো সব কিছুকে ছাপিয়ে যায়। তেমনই এক ব্যতিক্রমী ফুটবলভক্ত রিকশাচালক আলমগীর।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে ঢাক-ঢোল ও বাদ্য-বাজনার তালে বিশ্বকাপের আগমনী বার্তা দিতে সিরাজগঞ্জ শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতের মেঘালয়ে নিহত নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের ছাত্রনেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ দেশে ফিরেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর