এবার জাতীয় দলের প্রশংসায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

ইরানে গত সেপ্টেম্বরে হিজাব না পরায় কুর্দি নারী মাশা আমিনি পুলিশের নির্যাতনে মারা যান। এরপর থেকেই ইরানে শুরু হয় সরকারবিরোধী বিক্ষোভ। আর তাতে সমর্থন জানিয়ে কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা। এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই দ্বিতীয় ম্যাচে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেছে তাদের। সে নিয়েও আলোচনার শেষ নেই। এমনকি ইরানের ফুটবলাররা দেশে ফিরে শাস্তির মুখোমুখি হতে পারেন এমন শঙ্কার কথাও জানিয়েছিলেন ভক্তরা। 

তবে এতো আলোচনা-সমালোচনার মধ্যেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে জাতীয় ফুটবল দলের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সমর্থকদের মাঝে। 

খামেনি বলেন, ইরানের জাতীয় ফুটবল দল ইরানি জাতিকে খুশি করেছে। আল্লাহ তাদেরকে খুশি রাখুন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, ইরানের সেচ্ছাসেবী বাহিনী বা বাসিজ দিবস উপলক্ষে শনিবার বাহিনীর সদস্য ও কমান্ডারদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন খামেনি।

এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) কাতারের আহমেদ আলী বিন স্টেডিয়ামে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ইরান। চলতি বিশ্বকাপে এটি ছিল ইরানের দ্বিতীয় ম্যাচ। এদিন ম্যাচের ৯৭ মিনিট পর্যন্ত ০–০ স্কোরলাইনের ম্যাচ শেষ মুহূর্তের ঝড়ে সমাপ্ত হয় ইরানের অনুকূলে। তিন মিনিটের ব্যবধানে গোল দুটি করেন রুজবে চেশমি ও রামিন রেজায়িয়ান।

image

আরও পড়ুন: ব্যয় সংকোচন নীতিতে স্থগিত পদ্মা ও মেঘনা বিভাগ

ইরানের এ বিজয়ে দেশজুড়ে আনন্দ-উল্লাস শুরু হয়। মানুষ রাস্তায় নেমে আসে। এই জয়ের ফলে নক আউট পর্বে যাওয়ার আশা টিকে রইলো ইরানিদের। 

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরান মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরান-মার্কিন রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনা কাজ করছে দুই দলের সমর্থকদের মাঝে। 


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর