তাস খেলা নিয়ে বিরোধে কীর্তন শিল্পীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০১:৪২ পিএম

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কীর্তন শিল্পীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার। 

শুক্রবার (২ ডিসেম্বর) মধ্যরাতে জেলার সদর থানার সিংগা শোলপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্বাগত বৈরাগী (২৫) ওই গ্রামের খোকন বৈরাগীর ছেলে। একজন কীর্তন শিল্পী হিসেবে তার পরিচিতি রয়েছে। 

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ির পাশে চায়ের দোকানে বন্ধুদের সাথে তাস খেলছিলেন স্বাগত বৈরাগী। এসময় তাস লুকিয়ে রাখার কারণে বন্ধু পিন্টুর সাথে তার হাতাহাতি হয়।

পরে অন্য বন্ধুরা মিলে মীমাংসার জন্য চায়ের দোকানে কথাবার্তার এক পর্যায়ে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্বাগতকে আঘাত করে দৌড়ে পালিয়ে যান।

আরও পড়ুন: নিখোঁজের চারদিন পর জেলের মরদেহ উদ্ধার

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভ্যানযোগে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাগত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর