নিখোঁজের চারদিন পর জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৬:৪৯ পিএম

চাঁদপুরের ডাকাতিয়ায় যাত্রীবাহী ট্রলার ও নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজের চারদিন পর জেলে শাহাবুদ্দিনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ডাকাতিয়া নদীর বড় স্টেশন মোলহেড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গত ২৮ অক্টোবর সকালে ডাকাতিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ও মাছঘাটে ফেরা একটি জেলে নৌকার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হয়েছিলেন তিনি। দুর্ঘটনায় নৌকায় থাকা ছয় জেলের মধ্যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে তলিয়ে যান। পরে ঘটনাস্থলে প্রায় ২৪ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজের কোন সন্ধান পায়নি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক সুমন দে জানান, দুপুরে দুর্ঘটনাস্থলে মরদেহটি ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 


একাত্তর/জো

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর