রানীনগরে খাস জমিতে আওয়ামী লীগ নেতার পুকুর খননের অভিযোগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:২৬ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি তিন বিঘা খাস জমি দখল করে পুকুর খনন করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল রাজার বিরুদ্ধে। উপজেলার ভাদালিয়া গ্রামের দক্ষিণ মাঠে ভাজালিয়া মৌজায় ওই তিন বিঘা জমি দখল করে নেতা রাজা অবৈধভাবে পুকুর খনন করেছেন।

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল রাজা আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বলে জানা গেছে। তিনি আত্রাইয়ের দিঘীরপাড় গ্রামের বাসিন্দা। ইউনিয়ন আওয়ামী লীগের পদ পাওয়ার কিছু দিনের মাথায় তিনি রাণীনগর উপজেলার সরকারি খাস সম্পত্তিতে পুকুর খনন করায় এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের ভাদালিয়া গ্রামের দক্ষিণ মাঠে সরকারি বেশ কিছু খাস সম্পত্তি রয়েছে। ওই মাঠের পার্শ্ববর্তী আত্রাইয়ের দিঘীরপাড় গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল রাজারও ওই মাঠে জায়গা-জমি আছে। জমির পাশে জমি হওয়ার সুযোগে দীর্ঘদিন আগে ভাদালিয়া মৌজার মধ্যে একদাগে এক একর (তিন বিঘা) সরকারি মাটিয়াল খাস সম্পত্তি দখলে নেয় তারা। এতে করে স্থানীয় ভাদালিয়া গ্রামের অনেক ভূমিহীন ওই সরকারি জমি থেকে বঞ্চিত হয়েছেন।

স্থানীয়রা জানান, রাজার পরিবার ওই তিন বিঘা খাস সম্পত্তি সরকারিভাবে পত্তন নিয়েছেন বলে দাবি করে ভোগ দখল করে। এরমধ্যে জমির শ্রেণি পরিবর্তন না করেই অবৈধভাবে গত কয়েকদিন আগে থেকে ওই খাস সম্পত্তিতে স্কেবেটার (ভেকু) মেশিন দিয়ে দিন-রাতে মাটিয়াল জমিতে গভীর পুকুর খনন করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভাদালিয়া গ্রামের কয়েকজন বলেন, সরকারি ওই খাস সম্পত্তিতে পুকুর খননের বিষয়টি প্রথম থেকেই স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস জানতো। কিন্তু রহস্যজনক কারণে স্থানীয় ভূমি অফিস কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল রাজা পুকুর খননের বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন থেকে ওই সম্পত্তি আমরা লিজ নিয়ে ভোগ দখল করে আসছি। জমিটা আগে থেকেই গর্ত। তাই পুকুর খনন করে পাড় বেঁধে নিয়েছি। সরকারি মাটিয়াল জমি তারা কিভাবে লিজ পেলেন এবং শ্রেণি পরিবর্তন না করেই কিভাবে পুকুর খনন করলেন এমন প্রশ্নে তিনি কোন সদত্তর দিতে পারেননি।

আরও পড়ুন: নাশকতার খবর নেই, তবে নিরাপত্তা থাকবে: আইজিপি

এদিকে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোস্তাফিজুর বলেন, সরকারি খাস সম্পত্তিতে পুকুর খনন করার বিষয়টি আমার জানা ছিল না। খবর পেয়ে সরিজমিনে তদন্ত করে এসেছি। তদন্ত রিপোর্ট দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠাবো।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ইউনিয়ন তহসিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সরকারি সম্পত্তিতে পুকুর খননের বিষয়ে সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পুকুর খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস  

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর