স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ছহিম হোসেন তুহিন (১৯) আদমদীঘির অন্তাহার গ্রামের বেলাল হোসেনের ছেলে। অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের তিন মাস পর তুহিনকে গ্রেপ্তার করলো আদমদীঘি থানা পুলিশ।

মামলার তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী জানান, স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৪) স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো তুহিন। ওই স্কুলছাত্রী তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেয় তুহিন। গত ৩০ আগস্ট সকাল সাড়ে আটটায় ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে অন্তাহার খারীর ব্রিজ এলাকায় পৌছলে তুহিন ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে। 

তিনি আরও জানান, কন্যাকে অপহরণের ঘটনায় গত ৩১ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই স্কুলছাত্রীর পিতা। এরপর আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার মিলপাড়া এলাকা থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করে। ডাক্তারি পরীক্ষার রিপোর্টে তার ধর্ষণের শিকার হওয়ার ঘটনা উল্লেখ আছে বলে মামলার তদন্তকারী অফিসার জানান।

আরও পড়ুন: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অপহৃতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার ফলাফল পাওয়ার পর ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর তুহিনসহ পাঁচজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় অপহরণের পর ধর্ষণ ও তাতে সহায়তার অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তুহিনকে শনিবার (১০ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর