স্কুলছাত্রী হত্যার অভিযোগে মা ও মামার বাড়ির লোকজন গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে রিয়া খাতুন (৯) নামের এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ওই শিশুর মা, নানা-নানী ও মামা-মামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন নিহত রিয়ার মা মোছা. শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামী মোছা. রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানী মোছা. রেহেনা খাতুন (৪৫)। নিহত রিয়া খাতুন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক মো. রাইহান ওরফে বাচ্চুর মেয়ে।

পুলিশ জানায়, খবর পেয়ে গত ৬ অক্টোবর বিকেলে নানাবাড়ির গোয়ালঘর থেকে স্কুলছাত্রী রিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ বিষয়ে ওইদিন রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। ঘটনা সন্দেহজনক হওয়ায় মরদেহটি পরদিন সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ডাক্তার রিয়াকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ করেছেন। 

আরও পড়ুন: স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, শুক্রবার মধ্যরাতে রিয়ার মা, নানা-নানী ও মামা-মামীকে আসামি করে তার বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার করে শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পারিবারিক সম্পত্তির জেরে রিয়াকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য বিজ্ঞ আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর