কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যা: দুই আসামির জামিন নাকচ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামি খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা এবং তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের বাসিন্দা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুরের একটি দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সঙ্গে দরবারের পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনার তিনদিন পর নিহতের বড়ো ভাই ফজলুর রহমান সান্টু বাদি হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় উচ্চ আদালত থেকে সাময়িক জামিনে ছিলেন এই দুই নেতা। এদিন নিম্ন আদালতে নিয়মিত জামিনের আবেদন করতে গেলে তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের তুমুল হট্টগোল ও স্লোগানের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। পরে পুলিশের উপস্থিতিতে তিনি ক্যাম্পাস...
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর