লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে কৃষককে কুপিয়ে জখম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদার দাবিতে এক কৃষককে কুপিয়ে জখমসহ ওই পরিবারের ছয়জনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (১০ ডিসেম্বর) রাতে জেলার রায়পুর উপজেলার চরকাচিয়া কানিবগারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ভুক্তভোগী কৃষক মো. আক্তার ফকির (৫৫) ওই এলাকার বাসিন্দা। এছাড়াও হামলাকারীদের মারধরে আহত হয়েছেন আক্তারের স্ত্রী ইয়ারন নেছা (৪০), পুত্রবধূ রহিমা বেগম (২৫), জেসমিন আক্তার (২২), প্রতিবন্ধী ছেলে আমীর হোসেন (৩০) ও সাদ্দাম হোসেন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম কৃষক আক্তার ফকিরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

আক্তারের স্ত্রী ইয়ারন নেছা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ছবুল্লাহ মোল্লার নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী রাতে তাদের বাড়িতে হামলা করেন। এসময় ঘরে থাকা মালামালসহ ধান বিক্রির দেড় লাখ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গিয়ে হামলার শিকার হন তাদের দুই ছেলে ও দুই ছেলের স্ত্রীও। দীর্ঘদিন ধরে তাদের কাছে চরে গরু-ছাগল চড়ানো ও চাষাবাদকে কেন্দ্র হামলাকারীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষরা এ হামলা করেন বলে দাবি করেন তিনি। 

অপরদিকে হামলা ও মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করে ছবুল্লাহ মোল্লা জানান, তাদেরকে ফাঁসাতেই এই হামলা ও মারধরের ঘটনা সাজানো হয়েছে।  

আরও পড়ুন: ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, চরে মারধর ও হামলার ঘটনা শুনেছেন। তবে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  


একাত্তর/জো

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর