১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ‍উত্তর দক্ষিণের রেল চলাচল শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৩১ পিএম

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দি‌কে লাইনচ্যুত ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ ক‌রা হয়। এতে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে সোমবার (১২ ডিসেম্বর)  রাত পৌনে ১১টার দিকেঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেল ক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেন‌টির ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভো‌গে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) সকাল আটটা পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশ‌নে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় অবস্থান কর‌ছে। লালম‌নি এক্স‌প্রেস টঙ্গি স্টেশ‌নেসহ রাতের ট্রেনগু‌লো আটকা থাকে।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ্যুত হয়। এ‌তে বন্ধ র‌য়ে‌ছে ওই রেললাইনে ট্রেন চলাচল। 

আরও পড়ুন: জামায়াতের আমির ডা. শফিকুর গ্রেপ্তার

পশ্চিম রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ জানান, উত্তরবঙ্গ থেকে চালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যাচ্ছিল। এ সময় ট্রেন‌টি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেল ক্রসিং পার হওয়ার সময় এক‌টি বগি চার‌টি চাকাসহ লাইনচ্যুত হয়। প‌রে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ৯টার দি‌কে বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর