পুকুর পাড়ে মিললো শিশুর মরদেহ, যুবক আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১২:৪৪ পিএম

কুমিল্লার বরুড়ায় একটি পুকুর পাড় থেকে দশ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই কন্যাশিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার স‌ন্দে‌হে এক যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ করেছে স্থানীয়রা। 

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাউকসার ইউনিয়নের শ্রীপুর গ্রামের মাস্টার বাড়ির পুকুরের পাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃত যুবকের নাম মো. জসিম উদ্দিন (২০)। তিনি ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের মনোহর আলীর ছেলে। 

স্থানীয় ওয়ার্ড মেম্বার সফিকুর রহমান বলেন, সন্ধ্যায় আমাকে মেয়ের মামাতো ভাই কল দিয়ে বলে তার ফুফাতো বোনকে তারা পাচ্ছে না। শিশুটির মরদেহ পাওয়ার আগে শেষবার তাকে জসিমের সাথে দেখা গেছে। তাই স্থানীয়রা তাকে ধর্ষ‌ণের স‌ন্দে‌হে আটক করেছে। জসিমকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। পরে স্থানীয় বেশ কয়েকজন জ‌সি‌মের সঙ্গেই তা‌কে দেখেছে বললে জ‌সিমের জবান বন্ধ হ‌য়ে যায়। জ‌সিম কিছু না ব‌লে চুপ‌ছে হয়ে যায়। পরে জ‌সিম‌কে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। ইউনিয়ন পরিষদে আসলে খবর আসে পুকুর পাড়ে ওই মেয়েটার লাশ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে আসে। ওই ছেলেকে পুলিশ নিয়ে গেছে। লাশও নিয়ে গেছে। 

তিনি আরও বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা তা এখ‌নো নি‌শ্চিতভা‌বে বলা যা‌চ্ছে না। তবে নিহ‌তের মর‌দে‌হে হাতে কিছু দিয়ে বাধার চিহ্ন আছে। 

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

স্থানীয় ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক বলেন, ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে বলে স্থানীয়রা বলে‌ছে। তবে এখনও নিশ্চিত ক‌রে বলা যা‌চ্ছে না। পুলিশ কাজ কর‌ছে। পু‌লি‌শের তদন্তে সব‌কিছু বে‌রি‌য়ে আস‌বে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠা‌নো হয়েছে। এ ঘটনায় এক যুবককে আট‌কের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহ‌তের ময়নাতদন্ত রি‌পো‌র্টের আলোকে তদন্ত শেষ হলে ঘটনার আসল রহস‌্য উন্মোচন হ‌বে।


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর