গাজীপুরে ছয় হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

গাজীপুরে অভিনব কায়দায় কক্সবাজার থেকে পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাসন এলাকার মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করা হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাইদ মোহাম্মদ নোবেল রোহিঙ্গা হতে পারেন বলে পুলিশের সন্দেহ এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির উপ-কমিশনার জানান, একটি অসাধু চক্র কাঠের তৈরি ড্রেসিং টেবিলের ভিতরে অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচার করে আসছে- এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। রেডএক্স পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার হতে এই ফার্নিচার গাজীপুরে আসছিল। পুলিশের অভিযানে ছয় হাজার ইয়াবাসহ সাইদ গ্রেপ্তার হন। 

আরও পড়ুন: মেহেরপুরে লিচুবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং আটককৃত সাঈদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর