মেহেরপুরে লিচুবাগান থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি লিচুবাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের তালপাড়া পলিমাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত নারী সাহানারা খাতুন (৪০) ওই গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী। তার দুই সন্তানের মধ্যে বড় ছেলে সবুজ ঢাকাতে চাকুরি করেন। ছোট ছেলে রাজিবের সাথে নিজ বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ জানায়, সকালে কুলবাড়িয়া গ্রামের তালপাড়া পলিমাঠে কাজ করতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরদেহ থেকে বেশ কিছু দূর থেকে উদ্ধার করা হয় এক জোড়া স্যান্ডেল ও একটি মোবাইল ফোন। 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানায় তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: ময়মনসিংহে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল ব্যাহত

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাহানারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যাবে। পরিবারে কোনো পারিবারিক কলহ ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।  


একাত্তর/জো

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর