সিলিন্ডার বিস্ফোরণে ঘুমন্ত প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

নোয়াখালীর কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপদ্দি লামছি এলাকার সিরাজ কোম্পানির বাড়িতে এই ঘটনা ঘটে।    

জানা গেছে, নিহত মোহাম্মদ শাওন ওরফে রাহাদ (৮) ওই এলাকার মো. নুরুদ্দিন লিটনের ছেলে।    

এসব তথ্য নিশ্চিত করেন চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রতিবন্ধী শিশু শাওন কিছুদিন আগে তার নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরের দেড়টার দিকে সিরাজ কোম্পানির বাড়ির আবু তাহের খোকনের ঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন তার স্ত্রী। চুলায় রান্না রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যান।  

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

এসময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় ঘরে ঘুমিয়ে থাকা শাওনের কথা ভুলে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তখন ঘরে থাকা শিশুটি দগ্ধ হয়ে মারা যায়।  


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর