শেরপুরে জীবিত বন্য তক্ষকসহ দুই চোরাকারবারি আটক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০১:১৩ পিএম

শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বন্য প্রাণী পাচারকালে জীবিত বন্য প্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। এর আগে, বিকেলে উপজেলার কর্ণজোড়ার পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত মোঃ সুজন (৩৮)। তিনি উপজেলার মাটিফাটা গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর ছেলে এবং মোঃ আলী হোসেন (২৮)। তিনি উপজেলার মাধবপুর গ্রামের মোঃ তারা মিয়ার ছেলে। 

image

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীবরদী উপজেলার কর্ণজোড়ার পশ্চিম বাজার এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে বন্য প্রাণী পাচারকালে জীবিত তক্ষকসহ চোরাকারবারি ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য আঠারো লক্ষ টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার পর শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর