কক্সবাজারে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন (৫২) গাজীপুরের টঙ্গী এলাকার মিন্নত আলীর ছেলে।

সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ শুক্কুর জানান, দুপুর ১২টার দিকে গোসলের সময় পানিতে তলিয়ে যান ইকবাল। পরে খবর পেয়ে তারা ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাজেকে চাঁদের গাড়ি উল্টে চার পর্যটক আহত

কক্সবাজারের টুরিস্ট পুলিশের এএসপি মিজান উজ জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করার সময় ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে যান ইকবাল। সৈকতে কর্মরত লাইফ গার্ড ও বিচ-কর্মীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর