সাজেকে চাঁদের গাড়ি উল্টে চার পর্যটক আহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে চাঁদের গাড়ি উল্টে চার পর্যটক আহত হয়েছেন। 

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর একটার দিকে সাজেক হাউজপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাদা রঙের জিপ (চট্ট মেট্রো-ন ১১৭৯৩০) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চার পর্যটক আহত হন। 

আহতদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের মধ্যে জুবেদা বেগম (৬২) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: শিবচর এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) সাজেকে চাঁদের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক পর্যটকের মৃত্যু হয়। এছাড়াও গত দুইদিনে দুর্ঘটনার শিকার হয়েছেন কমপক্ষে ১০ জন। 

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, সাজেকে এখন পর্যটক ভরপুর তাই যানবাহনের চাপ বেশী থাকায় দুর্ঘটনা বেশি হচ্ছে। দুই-একদিনের মধ্যে এই চাপ কমে যাবে। 


একাত্তর/এসজে

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর