আখ বোঝাই ট্রাক্টরের সাথে অটোরিকশার সংঘর্ষে তরুণ নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১০:১২ পিএম

নাটোরের লালপুরে আখ বোঝাই একটি ট্রাক্টর ট্রলি ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা (২২) এক তরুণ নিহত এবং তিন নারীসহ চারজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের নুরুল্লাপুর জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আহতরা হলেন বেদেনা বেগম (৫০), আফরোজা (৩০), দেবাশীষ (৫২) ও তাহমিনা (৪০)। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত তরুণের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা আখ বোঝাই নর্থ বেঙ্গল সুগার মিলের একটি ট্রাক্টর ট্রলির সঙ্গে লালপুর থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা দ্রুত জখম অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের ভর্তি করেন। সেখানে এক তরুণকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরির সময় গণপিটুনি দিয়ে তিন চোরকে পুলিশে সোপর্দ 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, তাহমিনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। নিহত তরুণের নাম-পরিচয় উদ্ধারে চেষ্টা চলছে।


একাত্তর/জো

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর