করোনা রোগী সামলাতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেলে

আপডেট : ০৫ জুন ২০২১, ০৭:৪৬ পিএম

একের পর এক সাধারণ ওয়ার্ড করোনা ইউনিটে পরিণত করেও রোগীদের স্থান সংকুলান হচ্ছে না রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে। ফাঁকা নেই কোনো আইসিইউ বেড। সেই সঙ্গে যুক্ত হয়েছে চিকিৎসক সঙ্কট। সব মিলিয়ে করোনা রোগী সামলাতে ত্রাহী অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মোট ১১টি ওয়ার্ডকে করোনা ইউনিট করে রাজশাহী মেডিকেলে চলছে চিকিৎসা। প্রস্তুত করা হচ্ছে আরও একটি ওয়ার্ড। তবুও হচ্ছে না করোনা রোগীর স্থান সংকুলান। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু রোগী বাড়তে থাকলে পরিস্থিতি খারাপ হবে।

রাজশাহী মেডিকেলে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানালেন, শুধু বেড বা অক্সিজেনই নয়, করোনা ইউনিটের কলেবর বৃদ্ধি পাওয়ায় তৈরি হয়েছে চিকিৎসক সঙ্কটও।

তিনি আরও জানান, শুক্রবার রাজশাহীর দুইটি ল্যাবে ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ২৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। 

এর মধ্যে রাজশাহীর ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩১ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ১৮১ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের পজিটিভ এসেছে এবং নাটোরের নয়জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এমন পরিস্থিতিতে এই হাসপাতালের করোনা ইউনিটের একটি অংশ দীর্ঘদিন বন্ধ থাকা সদর হাসপাতালে স্থানান্তর করা যায় কি না, সেদিকে মনোযোগ দিয়েছে স্থানীয় প্রশাসন। 

আরও পড়ুন: সীমান্তবর্তী জেলায় করোনা বাড়ছে, উদ্বেগে জনস্বাস্থ্যবিদরা

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ হুমায়ূন কবীর রাজশাহী হাসপাতালের পরিস্থিতি দেখতে গিয়ে জানান, এক মাসের মধ্যে ১০০ শয্যার করোনা ইউনিট চালু হবে। 

গত ১২ দিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন ৯৩ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে রাজশাহী ১০, চাঁপাইনবাবগঞ্জের ৫ ও নওগাঁর একজন।

হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর