নিখোঁজের চারদিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কুমারখালী থানার নারী ও শিশু ডেস্কে ওই ছাত্রকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

জানা গেছে, উদ্ধার হওয়া মো. রনি (১৫) উপজেলার চৌরঙ্গী ইব্রাহিম জোয়ার্দার হিফজুল কোরআন নূরানি ও ক্যাডেট মাদ্রাসার ছাত্র। সে জেলার খোকসা উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের বরইচারা গ্রামের কৃষক মো. তোফান প্রামাণিকের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসাছাত্র রনি শ্যাম্পু কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে ঘটনার পরদিন ওই ছাত্রের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। 

আরও পড়ুন: গাইবান্ধায় দুই বাইকে বাসের ধাক্কা, তিন জন নিহত

পরে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে রোববার রাত ৯টার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় এবং সোমবার সকালে তার বাবার কাছে হস্তান্তর করা হয়। 

ওসি জানান, ক্রিকেট খেলার কথা বলে একটি চক্র সিঙ্গারা খাইয়ে রনিকে অপহরণের চেষ্টা চালিয়েছিল। 


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর