অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত মা-মেয়ে জাহানারা বেগম (৫৫) ও লুৎফুন নাহারে লিমার (৩০) গ্রামের বাড়িতে শোকাবহ শুনসান নীরবতা ও নিস্তব্ধতা বিরাজ করছে। পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাড়িতে এই চিত্র দেখা যায়। স্বজনদের মাঝে বিরাজ করে শোকর ছায়া। 

নিহত জাহানারা বেগমের ভাসুর সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ মল্লিক জানান, তার ছোট ভাই আব্দুল লতিফ মল্লিক এর স্ত্রী জানারা বেগম এবং লুৎফুন নাহার লিমা ভাতিজি। নিহতদের মরদেহ বিকেলে বরিশালে পৌঁছে। শহরের কলেজ এভিনিউ রোডের বাসার কাছে সন্ধ্যায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাউফলের কারখানা গ্রামের বাড়িতে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভাইয়ের ইচ্ছেতে বরিশালেই দাফন করা সম্ভাবনা রয়েছে। 

তিনি আরো জানান, আমেরিকা প্রবাসী ছোট ভাই আব্দুল লতিফ মল্লিক এর স্ত্রী দীর্ঘ চার বছর ধরে দুরেরোগ্য ক্যান্সারে ভুগছিলেন, জাহানারা বেগমের একমাত্র মেয়ে লিমাও পাঁচ বছর ধরে আমেরিকায় বসবাস করলেও মায়ের অসুস্থদের জনিত কারণে দেড় মাস আসে দেশে আসে। লিমা গতকাল রাতে বরিশাল থেকে অ্যাম্বুলেন্স যোগে মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে মা ও মেয়ে নিহত হন। 

লিমার চাচি জানান, তাদের পরিবারের একমাত্র মেয়ে সন্তান ছিল লিমা। কার মেয়ে না থাকায় রিমাকে সে মেয়ের মতো ভালোবাসতেন, এই অকাল মৃত্যুতে তারা শোকাহত।

এদিকে শোকের ছায়া বিরাজ করছে জাহানারা বেগমের বাবার বাড়ি কাশিপাড়া ইউনিয়নের আনারসি গ্রামে। তার ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফ আলী খান বলেন, খুব আদরের ছোট বোন ছিল জাহানারা বেগম, বিয়ের আগ পর্যন্ত সংসদ রান্নাবান্না তিনি করতেন। বোনের সাথে ভাগ্নির মৃত্যুতে তাদের সম্পর্কের সূতা ছিড়ে গেল বলে মনে করেন তিনি। নিহত জাহানারা বেগম প্রয়াত সিরাজ খানের ৫ মে ও দুই ছেলের মধ্যে ষষ্ঠ ছিল।

এছাড়াও একই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের স্বজন লতিফ মল্লিকের মামাতো ভাই আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি মল্লিক (২৬)। রাব্বিদের পত্র বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ও তবে বাবা পরে দশমিনা উপজেলার আদম পুরায় শ্বশুর বাড়ি বাড়ি বসবাস করায়  রাব্বি এখানেই বড় হয়। সন্ধ্যার পরে রাব্বির মরদেহ দশমিনের আদমপুরা গ্রামে পৌঁছে এবং রাত আটটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে বরিশালের একটি হাসপাতালে চাকরি করতো। বাপ্পির স্বজনদের মধ্যেও বিরাজ করছে  শোকের ছায়া।


একাত্তর/এআর

নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর