বগুড়ার আদমদীঘিতে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে ২৪ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমরান হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আদমদীঘি থানায় রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধর্ষণেরর শিকার গৃহবধূর অভিযোগ থেকে জানা গেছে, বাড়ির পাশে রাস্তায় একটি খামারের বয়লার মুরগি বিক্রির মাইকিংয়ে প্রচারণা চালাচ্ছিলো এক যুবক। বিষয়টি জানার জন্য গৃহবধূ রাস্তায় এলে মাইকিং করা ইমরান হোসেন নামের যুবক ঐ গৃহবধুর কাছে পানি খেতে চেয়ে বাড়ির ভিতর প্রবেশ করে।
এসময় ওই বাড়িতে কাউকে না থাকার সুযোগে তাকে একা পেয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায়।
সন্ধ্যায় গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানানোর পর পুলিশের আশ্রয় নেয় তারা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গৃহবধূ ধর্ষণের অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এআর
